ফের বাড়ছে তিস্তার পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

ফের বাড়ছে তিস্তার পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খোলা রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, রোববার রাত থেকে তিস্তা নদীর পানি পঞ্চম দফায় আবারও বাড়তে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় ব্যারাজ পয়েন্টে বিদৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, উজানের ঢলে আবারও পানি বাড়ছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমারসহ ছোট-বড় প্রায় সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন