শিক্ষিকার বাড়ি থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

শিক্ষিকার বাড়ি থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার
নীলফামারীতে লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে এক শিক্ষিকার বাসা থেকে তার গৃহপরিচারিকা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের বাসায় গৃহপরিচারিকা শামসুন্নাহার বেগমের লাশ উদ্ধার হয়।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

নিহত শামসুন্নাহার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। তিনি শিক্ষিকা রহিলা বেগমের দূর সম্পর্কের বোন ও গৃহপরিচারিকা।

বাড়ির মালিক তুলসিরাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রহিলা বেগম জানান, প্রতিদিনের মত সকালে আমি স্কুলে যাই। আপা (মৃত বৃদ্ধা) একাই বাসায় ছিলেন। দুপুরে টিফিনের সময় বাসায় এসে প্রতিদিনের মত দরজায় নক করলেও কোন সাড়া না পেয়ে জানালায় নক করি। কিন্তু তাতেও কোন সাড়াশব্দ নেই। এতে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। এসময় দেখতে পাই দরজার বাইরের থেকে সিটকিনি লাগানো। এমতাবস্থায় আমরা দরজা খুলে ঘরে ঢুকে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আপা। মাথায় বড় ধরনের জখম। জানি না কিভাবে এমন হলো? কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটালো? তবে বাসার সব ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং নগদ ৪৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি হয়েছে।

নিহতের ছেলে সামসুল আলম বলেন, সকাল ১১টার দিকেই মায়ের সাথে মোবাইলে কথা হয়েছে। এ সময় তিনি শরীর ভালো নয় বলে জানান। তখন তাকে বাড়িতে চলে আসতে বলি। দুপুর মোবাইলে জানানো হয় মা মারা গেছে। তাড়াতাড়ি এসে দেখি মাকে হত্যা করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা ফইম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে। পরে তা পরিবারকে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...