বয়সের ভারে ন্যুব্জ, তবু থামেনি জীবনসংগ্রাম

বয়সের ভারে ন্যুব্জ, তবু থামেনি জীবনসংগ্রাম

৯০ বছরেরও বেশি বয়স মালেকা বানুর। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। মুখে ক্লান্তির ছাপ। তবুও সামনে সাজানো কয়েক মুঠো বাদাম নিয়ে বসে আছেন জীবিকার আশায়। জীবনের পড়ন্ত বেলায় দুমুঠো বাদাম বিক্রির টাকায় জীবনের আশা-নিরাশার হিসেব নিকাশ।

শেষ বয়সে আশ্রয় নেন গাইবান্ধার দক্ষিণ হরিণসিংহা গুচ্ছগ্রামে। জীবনের এই শেষ প্রান্তে এসে তার পাশে নেই সন্তান, নেই আপনজনের কোনো নির্ভরতা। নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয়। অসময়ে হাত পাতেন না কারো কাছে । তাই বাদাম বিক্রি করেন ফুলবাড়ি বাজারে। অল্প পুঁজি নিয়ে বিভিন্ন বাজারে বসে বাদাম বিক্রি করেন তিনি। প্রতিদিনের আয় খুব সামান্য। অথচ সেই সামান্য আয়ের ওপরই নির্ভর করে তার একবেলার খাবার, পরের দিনের বেঁচে থাকার স্বপ্ন। মালেকার স্বামীর জমি জিরাত সবই ছিল, এখন সর্বস্ব হারিয়ে গুচ্ছ গ্রামে বসবাস। ভিক্ষা করতে তার ভেতরে অপরাধবোধ কাজ করে। তাই কারো কাছে হাত না পেতে, যতটুকু পারেন নিজের শ্রমে উপার্জন করেই জীবন চালিয়ে যেতে চান। প্রশ্ন করলে সুন্দর উত্তর দেন সাধ্যমতো ৯০ বছর বয়সে পরিশ্রম করে দুমুঠো খাবার খাই। মালেকা বানুর পাশে দাঁড়ানো শুধু একজন অসহায় বৃদ্ধাকে সাহায্য করা নয়, এটি আমাদের মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতারও অপরিহার্য বলে অনেকে মনে করেন ।

বিজ্ঞাপন

৯০ পেরিয়ে যাওয়া একজন মানুষকে কি এখনো দুমুঠো খাবারের জন্য এভাবে লড়াই করতে হবে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন