সাদুল্লাপুরে যুবদলের ২ জন বহিষ্কার, একজনকে শোকজ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

সাদুল্লাপুরে যুবদলের ২ জন বহিষ্কার, একজনকে শোকজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিস্টার ও সদস্য রাজু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিন কবির স্বপনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপেরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিস্টার ও সদস্য রাজু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া একইদিনে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ধাপেরহাট ইউনিয়ন যুব দলের সদস্য সচিব শাহিন কবির স্বপনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ধাপেরহাট ইউনিয়ন যুবদলের ২নম্বর ওয়ার্ড সহ-সভাপতি রাকিব হাসান মিস্টার ও সদস্য রাজু মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...