রংপুরের উন্নয়নে রিজুর যাত্রা

রংপুরের উন্নয়নে রিজুর যাত্রা

রংপুরে রিজিওনাল রাইটস অ্যান্ড জাস্টিসের (রিজু) যাত্রা শুরু হয়েছে। অবহেলিত উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন দাবি প্রশাসনের কাছে তুলে ধরতেই নতুন এ সংগঠনের যাত্রা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের আহার রেস্টুরেন্টে ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনের পথচলা শুরু হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান ।

নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জানান, রিজু একটি অরাজনৈতিক সংগঠন। মূলত মানবাধিকার, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও সামাজিক উন্নয়নসহ নানাবিধ বিষয়ে গবেষণা উন্নয়নে কাজ করবে রিজু। সংগঠনের সদস্যরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, গবেষক, শিক্ষক, সাংবাদিক ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত।

বক্তারা বলেন, সামাজিক ন্যায়বিচারের প্রসার ঘটিয়ে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব। সংগঠনের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আগামী দিনে মানবাধিকার ও সামাজিক ন্যায়ের উন্নয়নে নিরবচ্ছিন্ন কাজ করবে রিজু।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পরিচালক, উপদেষ্টা ও ফেলোরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন