পাঁচ মাসেও পরিচয় মিলেনি অজ্ঞাত মৃত ব্যক্তির

পাঁচ মাসেও পরিচয় মিলেনি অজ্ঞাত মৃত ব্যক্তির

দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ পাঁচ মাস সময় অতিবাহিত হলেও পরিচয় মিলেনি মৃত অজ্ঞাত ব্যক্তির। গত ১২ মার্চ সকালে নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুন্দনপুর গ্রামের নাজিম উদ্দিনের জমির পার্শ্বে ইউক্যালিপটাস গাছের কাছ থেকে মুখ ও মাথায় থেঁতলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১২, তারিখ ১২ মার্চ ২০২৫।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা এস আই হেমলেট বর্মণ জানান এ পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ফিংগারপ্রিন্টেও শনাক্ত করা যাচ্ছে না।

তিনি জানান, ওই ব্যক্তির পরনে ছিল কালো জিন্সের প্যান্ট। গায়ে ছিল কালো রঙের হুডি। হুডির সামনের অংশে ইংরেজিতে লেখা ছিল পজিটিভ। ডান হাতে কব্জির চারপাশে গুনন চিহ্নের ট্যাটু অঙ্কিত আছে। বয়স প্রায় ৩৫ বছর। মুখমণ্ডল গোলাকার। গায়ের রঙ শ্যাম বর্ণ। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন