সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঘরের দুয়ারে দুদকের ৩ নোটিশ

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঘরের দুয়ারে দুদকের ৩ নোটিশ
প্রতিমন্ত্রীর স্ত্রী-সন্তানরা

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির (সেরৗভ) কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ২১ কার্য দিবসের মধ্যে চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ জুলাই) দুপুরে জাকির হোসেনের রৌমারীর বাড়িতে কুড়িগ্রাম জেলা দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ নোটিশ পৌঁছে দেন।

বিজ্ঞাপন

জানা যায়, নোটিশ প্রদান করতে সাবেক ওই মন্ত্রীর বাড়িতে উপস্থিত হন দুদকের উপ-সহকারী

পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় সাবেক মন্ত্রীর রেমৗারীর বাড়িতে কাউকে না

পেয়ে তার বাড়ির মূল ফটকে দুদক পরিচালক মো. বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ লাগিয়ে দেন ওই দুদকের কর্মকর্তা ।

আদেশে বলা হয়, ‘যেহেতু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করিয়া দুর্নীতি দমন কমিশনের স্থির

বিশ্বাস জন্মাইয়াছে যে, জনাব মোছা. সুরাইয়া সুলতানা, স্বামী: জাকির হোসেন। সাফায়াত বিন

জাকির (সেরৗভ) ও জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী উভয়ের পিতা: জাকির হোসেন, বর্তমান ও স্থায়ী ঠিকানা: গ্রাম- রেমৗারী, ইউনিয়ন- রেমৗারী, ডাকঘর- রেমৗারী-৫৬৪০, জেলা- কুড়িগ্রাম, আপনাদের জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হইয়াছেন।

সেহেতু, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর

উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব মোছা. সুরাইয়া সুলতানা-কে আপনার নিজের, আপনার স্বামীর এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/ বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরি-উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।’

দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'এর আগেও নোটিশ প্রেরণ করা হয়েছিল কিন্ত বাসায় এসে তাদেরকে না পেয়ে নোটিশ ফেরত নিয়ে যাওয়া হয়। তাই পুনরায় নোটিশ আনা হলে বাসায় কাউকে না পেয়ে গেটের কাছে (দুয়ারে) নোটিশগুলো লাগিয়ে দেয়া হয়েছে'।

এ ব্যাপারে জাকির হোসের স্ত্রী,পুত্র ও কন্যা কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য: জাকির হোসেন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি দ্বিতীয়বার নির্বাচিত হন। ২০১৯ সালে

জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। ২০২৪ সালের ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...