আতিক মুজাহিদ এমপি

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সব দল ঐক্যবদ্ধ

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সব দল ঐক্যবদ্ধ
সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ছবি: আমার দেশ

কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা ব্যবস্থায় দুর্ভোগ লাগবের জন্য নৌ-অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ-অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিক মুজাহিদ এমপি বলেন, দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এনসিপিসহ দেশে ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে সবাই এখন ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য। ইতিমধ্যে আমাদের ৩৯ দিনব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে। সারাদেশে আমরা মাঠে থাকব।

তিনি বলেন, আমাদের মূলত বিএনপির সঙ্গে ঐক্য নয়, জাতীয় স্বার্থে ঐক্য। বাংলাদেশের ৭০ ভাগ মানুষ ঐক্য করেছে সংষ্কারের দাবিতে। যেখানে সবার অধিকার ফিরে পাবে। সামনে স্থানীয় নির্বাচন অথচ মানুষ এখনও শঙ্কার মধ্যে আছে ভোট স্বচ্ছ হবে কি না। যদি নির্বাচন কমিশনার স্বচ্ছ না হয় তাহলে কীভাবে নির্বাচন স্বচ্ছ হবে।

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে আতিক মুজাহিদ এমপি বলেন, এটা সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত ছিল কিন্তু তা আমরা দেখিনি। এতে জননিরাপত্তার অনেক ঘাটতি হয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ যদি সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন করা যেত তাহলে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসত। মানুষ আসলেই পরিবর্তন চায়, জুলাই সনদের বাস্তবায়ন চায়। আমরা আশা করি সরকার বারবার জুলাই সনদ নিয়ে ডিগবাজি করবে না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন