আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে মধ্যরাতে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে মধ্যরাতে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি
ছবি: আমার দেশ

নীলফামারী জেলার ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে সাময়িক দুর্ভোগে পড়ে মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ঝোড়ো বাতাসসহ শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। রাতের অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেকে বিপাকে পড়েন। শুধু বসতবাড়িই নয়, জেলার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি পূজামণ্ডপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে এত তীব্র শিলাবৃষ্টি তারা দেখেননি তারা। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে তারা হতভম্ব হয়ে পড়েন। এ বিষয়ে এখনো সরকারি কোনো দপ্তর থেকে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান জানান, মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন