নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়েছে। বুধবার সন্ধ্যায় ২৯ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সোহেল রানা প্রামাণিক রাসেলকে সভাপতি ও জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
উপজেলা কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি রাজ শিকর সরকার, লিমন বসুনিয়া, দিদার রসুল, আরিফ মিয়া, সেতু মিয়া, বিপ্লব হোসেন বাবু, আব্দুল আজিজ, গাউছুল আজম নিয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ আহসান হাবীব তাছুম, যুগ্ম সম্পাদক স্বপন মিয়া, রাশেদুল ইসলাম রিপন, আশিকুর রহমান মিন্টু, রওশন বাবু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান রোমিও, সহসাংগঠনিক সম্পাদক নাঈম মিয়া, প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম নিশাত, সহপ্রচার সম্পাদক রিফাত, দপ্তর সম্পাদক নাহিদ রাজ, সহদপ্তর সম্পাদক মেফতাউল জান্নাত লাবিব এবং সদস্য শাহিনুর ইসলাম সম্রাট, হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মিয়াদ ফয়সাল তুবার।
ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

