রংপুরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

রংপুরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোটরসাইকেল শোডাউন করেছেন রংপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু ও তার সমর্থকরা।

শুক্রবার রংপুর সিটির ৪ থেকে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় এই শোডাউন করা হয়। শোডাউন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন প্রার্থী নিজেই।

বিজ্ঞাপন

dfgttr

এ সময় দলের রংপুর জেলার সহসভাপতি হিফজুর রহমান, সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন সরকার, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি একরামুল হক, নগর সভাপতি হাফেজ নুর মুহাম্মদ জিহাদী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি তাহমিদুর রহমান, নগর সভাপতি জয়নাল আবেদীন, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি আবু রায়হান আল বিরুনী, জেলা সহসভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন