গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশী অস্ত্র, মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটারসহ তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে দিকে ডাকাতদল ডাকাতির উদ্দেশ্য গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৭-২২৩০)জব্দ করা হয়। গ্রেপ্তার ডাকাতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩৫), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ মিয়া (৩২), একই গ্রামের শাহজান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ফারুক হোসেন (৩০), ভোলা জেলার লালমোহন উপজেলার হালিম নগর গ্রামের মৃত হারেছ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৪) এবং চাঁদপুর জেলার সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রাকিব (৩৩) গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল পাশা আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তাদেরকে রাতেই নওগাঁ জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নওগাঁ ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসানের কাছে আন্তঃজেলা ডাকাত দলের গ্রেপ্তার ছয় সদস্যের ব্যাপারে জানতে চাইলে শুক্রবার বিকেলে জানান, তাদের বিরুদ্ধে নওগাঁর একাধিক থানায় জিডি রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...