
সিদ্ধিরগঞ্জে ডাকাত সাহেব আলীকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে মো. আব্দুল্লাহ (২৪) ও মো. নাঈম (২৫) নামে দুজনকে আটক করেছে























