আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপির সভাপতি, জামায়াতের সম্পাদক নির্বাচিত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপির সভাপতি, জামায়াতের সম্পাদক নির্বাচিত

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মো. তাজুল ইসলাম জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিএনপি সমর্থিত মো. ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এডভোকেট ইয়াসিন আলী পান ১০৭ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এডভোকেট সরদার মোহাম্মদ তাজুল ইসলাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো.আবুল কাসেম পান ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৯ জন। ভোট প্রদান করেন ২৪১ জন। ত্রুটি থাকার কারণে ৬টি ভোট বাতিল করা হয়।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৭টি পদে ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগষ্ট তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সবাই বিএনপি সমর্থিত বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...