রংপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এ তথ্য নিশ্চিত করেনে।
বিজ্ঞাপন
এতে আহ্বায়ক করা হয়েছে রাকিবুল হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাতুজ্জামান, সৈয়দ শামীম আহম্মেদ, সদস্য সচিব মোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম সুমন, মুখ্য সংগঠন আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র সংগঠক ওমর ফারুক আকাশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছরের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

