রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগের নেতা মো. আতিউর রহমান লিংকন (৪৭) গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ আটক আদেশের ভিত্তিতে বামনদিঘী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে তারাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার আতিউর রহমান লিংকন উপজেলার ইকরচালী ইউনিয়নের মেনানগর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বাচ্চুর ছেলে।
তিনি উপজেলার ৩ নম্বর ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
তারাগঞ্জ থানার ওসি এম. এ ফারুক জানান, লিংকনকে থানায় রাখা হয়েছে এবং মঙ্গলবার আদালতে ওঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

