সিটিতে ১৪ কোটি টাকার রাস্তা সংস্কার কাজ শুরু

প্রধানমন্ত্রী রংপুরের সব উন্নয়নের পরিকল্পনা করতে বলেছেন: সিটি প্রশাসক

প্রধানমন্ত্রী রংপুরের সব উন্নয়নের পরিকল্পনা করতে বলেছেন: সিটি প্রশাসক
ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের সকল উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা করতে বলেছে সিটি প্রশাসককে। আর যেগুলো সমস্যা আছে, সেগুলোকে চিহ্নিত করে প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী ডন।

বুধবার দুপুরে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত ও কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন সিটি প্রশাসক।

বিজ্ঞাপন

তিনি বলেন, উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক। আমাদের শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ একটি সমর্থন। তিনি বলেন, রংপুর সিটিতে ৪টা রাস্তা প্রায় ১৪ কোটি টাকা ব্যায় করে নতুন করে নির্মিত হবে। আমরা আশা করি এই রাস্তাটি যদি আমরা ঠিকভাবে করে ফেলতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অঞ্চলের যে নাগরিকরা আছে চলাচল করতে যে দুর্ভোগটি হতো, সেটি অনেক কমে যাবে। রাস্তার কাজের অনিয়ম দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন সিটি প্রশাসক।

নগরবাসীকে আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা আমাকে কিছু সময় দেন, আমার উপরে আস্থা রাখেন। পর্যায়ক্রমে প্রতিটি দুর্ভোগকে লাঘব করার চেষ্টা করব। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গসাইবাড়ি রোড ১৩৭৭ মিটার ৯৫ লাখ ২৭ হাজার। মাহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটলি পর্যন্ত ১৩৪০ মিটার ৯৬ লাখ ৩৮ হাজার টাকা। টার্মিনাল থেকে বড়বাড়ি রোড ৪১০০ মিটার ৮ কোটি ৬৮ লাখ টাকা ও চিকলি পার্ক এর আরসিসি রাস্তা ১০২০ মিটার, ৩ কোটি ৫৮ লাখ টাকা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন