আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, (ফুলবাড়ী) কুড়িগ্রাম

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: আমার দেশ

সত্যনিষ্ঠ্য ও আদর্শ সাংবাদিকতার স্লোগান নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী মডেল প্রেসক্লাব পথচলার তিন বছরে পদার্পণ করল। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ মার্চ ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের শহীদ লুৎফর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।

এতে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবেরর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।

বিজ্ঞাপন

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনৈতিক নেতা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের সিক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বিষ্ণু চন্দ্র সেন প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, জুলাইযোদ্ধা, মানবাধিকারকর্মী, মসজিদের মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও বিশ্বশান্তির জন্য দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সহসভাপতি মমিনুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...