৫ আগষ্টের আগে আমরা স্বাভাবিক জীবন যাপন করেতে পারিনি। ফ্যাসিবাদের বিদায়ে এখন প্রকাশ্য কাজের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের।
বৃহস্পতিবার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন সময় এসেছে, চিহ্নিত ফ্যাসিবাদ অপরাধের সাথে যারা জড়িত তাদের ছাড়া সকলকে জামায়াতে অন্তর্ভুক্ত করার।
সাবেক জেলা আমীর মাওলানা শামসুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মিদের হিম্মত বাড়াতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় নিজেদের দৃশ্যমান যোগ্যতা সকলের সামনে তুলে ধরতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য জেলা সেক্রেটারি ও কালীগঞ্জ- আদিতমারী উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, ফ্যাসিবাদ দূর হয়েছে। তাই আমাদের দাবি, আগামী ঈদুল আযহার আগে এটিএম আজহারেক মুক্তি দিতে হবে।
কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির রুহুল আমিনের সভাপতিতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এ সময় যুব ও ক্রীড়া বিভাগ লালমনিরহাট জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ, উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আতা-ই-রাব্বী সহ আমন্ত্রিত ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

