লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার জেলা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘাস কাটতে গিয়ে ভুট্টাক্ষেতের আইলে নারীর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন শ্রমিক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) মাঠে কাজ করছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

