নবাবগঞ্জে হত্যা-বিস্ফোরক মামলায় তিনজন গ্রেপ্তার

নবাবগঞ্জে হত্যা-বিস্ফোরক মামলায় তিনজন গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রামপুর বাজারের মৃত ছাত্তার আলীর ছেলে তহিদুল ইসলাম (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রঘুনাথপুর (খিয়ারপাড়া) গ্রামের জলিল মাছুয়ার ছেলে তবিবুর রহমান (৩৭) এবং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জগন্নাথপুর (জিয়াকাঠাল) গ্রামের মৃত নাজমুল হকের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন