আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দিতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কনক (৪) ও অপূর্ব (৪) বছরের দুই শিশু বাড়ির সবার অগোচরে পার্শ্ববর্তী পদ্মপুকুর নামের বিলের পানিতে ডুবে মারা যান।

মৃত্যু শিশু কনক চুনিয়াকান্দি দাসপাড়ার নশ্চন্দ্র দাসের পুত্র ও অপূর্ব একই গ্রামের গৌতম দাসের পুত্র বলে জানা গেছে। চুনিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য ছানা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমঙ্গল দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছেন, লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে । শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...