খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হলো- হ্যাপি মনি (৫)। সে রনচন্ডী উত্তরপাড়া গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।
বিজ্ঞাপন
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে হ্যাপি মনি সমবয়সী এক শিশুর সঙ্গে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হ্যাপি মনি পুকুরে পড়ে যায়। অপর শিশুটি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে দেখে শিশুটি মারা গেছে।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

