তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় আটক ১১ নারী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় আটক ১১ নারী

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমজুয়ানী সীমান্তে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুটি দল অভিযানে নামে। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন।

আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়৷

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এদিক তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি৷ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...