আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমাবেশ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত কর্মীর

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

সমাবেশ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত কর্মীর
প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মমতাজ উদ্দিন (৬৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-ডুগডুগি সড়কের চাটশাল ও দামপাড়া মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ উদ্দিন পালশা ইউনিয়নের দেওগ্রাম পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভটভটি চালকের সহযাত্রী হিসেবে গাড়ির পাশে বসে ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভটভটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারালে মমতাজ উদ্দিন সড়কে ছিটকে পড়েন। এরপর ভটভটিটি তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...