রংপুরে ৫ আসনে জামায়াতের প্রার্থী যারা

রংপুরে ৫ আসনে জামায়াতের প্রার্থী যারা

রংপুরে পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রংপুর-২ আসনে এখনও কাউকে দেওয়া হয়নি।

শনিবার প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী।

বিজ্ঞাপন

প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ আসনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ আসনে জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন