জুলাই অভ্যুত্থান

শহীদ সজলের নামে স্মারক ফলক উন্মোচন

শহীদ সজলের নামে স্মারক ফলক উন্মোচন

গাইবান্ধার সাঘাটায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেন সজলের নামে সড়ক ফলক উন্মোচন করা হয়েছে। উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার রেলগেট চত্বরে বৃহস্পতিবার শহীদ সজল চত্বরের এ স্মারক ফলক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে স্মারক ফলকটির উন্মোচন করেন, শহীদ সজলের বাবা খলিলুর রহমান ও মা শাহিনা বেগম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক সরকার, ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তম, মজিদুল ইসলাম টিক্কা, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান ও শাহিন আলম, ছাত্রনেতা সুজন মাহমুদ, শ্রী চয়ন কুমারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার সাভারের আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন সজল। পরে সজলের লাশ গুমের উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ঘটনার দুই দিন পর পোড়া দেহের গলায় সিটি ইউনিভার্সিটির পরিচয়পত্র দেখে পরিবার লাশ শনাক্ত করে। পরদিন প্রশাসন লাশ পরিবারের কাছে হস্তান্তর করে এবং ৭ আগস্ট নিজ গ্রাম শ্যামপুরে তার দাফন সম্পন্ন হয়।

শহীদ সজল আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিএসসি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া এই একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন