আট দলের সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদেরক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন মাদারহাটের এলাকায় চাকা ফেটে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক মৌলভী (৪০) ও নীলফামারীর ডোমার উপজেলার মো. জোবেদ আলী।

এদিকে, অপর দুর্ঘটনাটি রংপুর-নীলফামারী মহাসড়কে ঘটে। এতে মো. জোবেদ আলী নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মৃত উমর ফারুক ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন