ছোট্ট সিয়ামকে প্রাণে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রাখল সৎভাই

ছোট্ট সিয়ামকে প্রাণে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রাখল সৎভাই

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে সিয়াম নামে চার বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সিয়াম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

সিয়ামের মা সানু আক্তার বলেন, দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যাই। ফিরে এসে দেখি সিয়াম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার লাশ দেখি। সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে বলে স্বীকার করেছে সৎভাই লাইস।

পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম বলেন, লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের সৎভাইকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন