বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর অফিস

বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকার গাছুয়াপাড়া সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন এসআই নুর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই মুক্তার আলী, এএসআই শাহিন আলম, এএসআই আশরাফুলসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারকৃতরা হলেন কুতুবপুর ইউনিয়নের গাছুয়াপাড়া গ্রামের আক্তারুল জামানের ছেলে মুরাদ হোসেন (২৩) এবং নাগেরহাট ডাঙ্গলপাড়া গ্রামের নুর আলমের ছেলে আরিফ বাবু (১৭)।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...