গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদীতে তীব্র ঢেউয়ের কবলে পড়ে একটি ডিঙি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও তারা মিয়া (৫০) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।
ফুলছড়ি ফায়ার স্টেশনের টিম লিডার মাসুফ রহমান জানান, ডিঙি নৌকায় করে ব্রহ্মপুত্র নদী পাড়ি দেওয়ার সময় তীব্র ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন তীরে উঠতে সক্ষম হলেও তারা মিয়া (৫০) নিখোঁজ হন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে বিকেল ৫টার দিকে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
ঘটনাস্থল ফুলছড়ি উপজেলার কাতলামারি, জোনাকির মোড় বাঁধের মাথা সংলগ্ন ব্রহ্মপুত্র নদী। নিখোঁজ তারা মিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান এ রিপোর্ট বিকেল সাড়ে ৫টা নাগাদ লেখা পর্যন্ত নিখোঁজ তারা মিয়াকে এখনো উদ্ধার করা যায়নি।
এ খবর নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলার গজারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মশিউর রহমান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

