নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় অপর এক পথচারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১২টার দিকে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন (১৪)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সৈয়দপুর হইতে নীলফামারীগামী অজ্ঞাত একটি ড্রাম ট্রাক ওই স্থানে ৩ জন পথচারীকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হয় মোহাম্দ হোসেন (১০) নামে অপর একজন। আহত মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

