আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে ধানের শীষের নির্বাচনি শোডাউন

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ধানের শীষের নির্বাচনি শোডাউন

প্রচার-প্রচারণার শেষ দিনে নীলফামারীতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে নির্বাচনি শক্তি প্রদর্শন করেছে জেলা বিএনপি। যেন জন সমুদ্রে পরিণত হয়েছে নীলফামারী। সোমবার বিকেলে প্রায় অর্ধ লক্ষাধিক ভোটারের অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়।

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ডিসি চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিজ্ঞাপন

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নীপতি অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা বক্তব্য রাখেন।

গণমিছিল ও সমাবেশে বিএনপির পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শেষ দিনের এই কর্মসূচিকে ঘিরে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন