উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নীলফামারী

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে উত্তীর্ণ প্রার্থীকে গ্রাম পুলিশে চাকরি না দেওয়ায় কিশোরগঞ্জের ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার বিরুদ্ধে রোববার বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সহিদুল ইসলামের ছেলে আব্দুল হালিম নিয়োগ বঞ্চিত হয়ে এই সংবাদ সম্মেলন করেন।

তার দাবি গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাকে নিয়োগ দেয়া হয়নি। তিনি লিখিত অভিযোগে বলেন, গত ২ নভেম্বর’২০২৫ তারিখে কিশোরগঞ্জ উপজেলার তৎকালীন নিবার্হী অফিসার প্রিতম সাহা একটি নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করেন। এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ওই নিয়োগ বঞ্চিত আব্দুল হালিম আবেদন করে শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হন। গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া গত ৩ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে তার স্বাক্ষরিত ফলাফলে সংক্ষুদ্ধ প্রার্থী আব্দুল হালিমকে মনোনিত করেন।

তিনি বলেন, নিয়োগপত্রের জন্য যোগাযোগ করলে ইউএনও অফিসের মুদ্রাক্ষরিক কাম সাঁটলিপিকার ফুয়াদ হোসেন ও সিএ মুকুল হোসেন আমার কাছে ৪ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় আমাকে নিয়োগ দেয়া হয়নি। সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু তদন্ত করে ইউএনও’র বিচারের দাবি জানান।

চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান যাদু জানান, আব্দুল হালিম নামে একজন শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনিত হয়েছেন। এতকুটুই আমার জানা আছে। কাউকে নিয়োগ দেয়া হয়েছে কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়াকে ফোনে বার বার চেষ্টা করে যোগাযোগ করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন