আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নদীকে বালুমহাল ঘোষণায়, হুমকির মুখে জীববৈচিত্র্য

আব্দুর রাজ্জাক, নীলফামারী

নদীকে বালুমহাল ঘোষণায়, হুমকির মুখে জীববৈচিত্র্য

নীলফামারীতে প্রবহমান নদীকে বালুমহাল ঘোষণা করা হয়েছে। এর প্রভাবে হুমকির মুখে পড়েছে ভূপ্রকৃতি ও জীববৈচিত্র্যে। বালু পরিবহনের কারণে নদীর দুই তীররক্ষা বাঁধ গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা এলাকায় কোটি টাকায় নির্মিত বুড়ি তিস্তা উভয়তীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সড়ক ভেঙে গিয়ে বাঁধের কার্যকারিতা পড়েছে হুমকির মুখে। এতে বর্ষা মৌসুমকে সামনে রেখে এলাকায় দেখা দিয়েছে নতুন করে প্লাবনের শঙ্কা। এতে বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী।

জানা যায়, জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা এলাকায় বুড়ি তিস্তা নদীরপাড় ঘাট এলাকার ভাটিতে ড্রেজার মেশিন ও ভারী শ্যালো দিয়ে প্রতিনিয়ত লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীববৈচিত্র্য, নদীর গতিপ্রকৃতি, প্রাকৃতিক ভারসাম্য, ইকো সিস্টেমসহ নদী শাসনে বিরূপ প্রভাব পড়েছে। স্থানীয় একটি প্রভাবশালীমহল নিলামের মাধ্যমে বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে বলে তাদের দাবি। প্রবহমান নদীকে বালুমহাল ঘোষণা করে বালু উত্তোলনে জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবিদসহ জেলাবাসী।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, উত্তোলিত বালু প্রতিটি ড্রাম্প ট্রাক তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন অর্ধ সহস্রাধিক ট্রাকে করে নদীর বামতীর ও ডানতীর উভয় বাঁধ দিয়ে নদী তীরবর্তী এলাকা হতে বিভিন্ন এলাকায় বালু পরিবহন করা হচ্ছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতি বিকাশ জানান, বাঁধটি পরিদর্শন করে দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন