আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

বাদশাহ ওসমানী, রংপুর

রংপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

রংপুর মহানগরীর সাতমাথা এলাকা থেকে ৩৫১.৩৮ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর রাজরামপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাবিনা বেগম (৩২)।

শুক্রবার বিকেলে রংপুর র‌্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের সাতমাথা মোড়ে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: