পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীর হামলায় আহত ২ বিজিবি

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীর হামলায় আহত ২ বিজিবি

লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাকারবারি। হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

শনিবার রাত ১ টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, জব্দকৃত মটরসাইকেল ছিনিয়ে নিতে তারা হামলা চালিয়েছে। আহত বিজিবি সদস্যরা হলেন- অনুপ কুমার ও মনিরুজ্জামান।

নাজিরগোমানী বিওপির সদস্যরা সীমান্তের ৮৬৩-৩ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় গোপন সুত্রে খবর পায় সীমান্ত দিয়ে চোরাকারবারীরা মটরসাইকেল যোগে মাদক পাচার করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে মটরসাইকেল ফেলে মাদক নিয়ে পালিয়ে যায়। মটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলায় চালায় ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারীর দল ।

হামলার ঘটনাটি নিশ্চিত করেছে ৬১ বিজিবির নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান, তিনি আরো জানিয়েছেন হামলার এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন