দিনাজপুরের পাবর্তীপুর সৈয়দপুর সড়কে ড্রাম ট্রাকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘষে দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে নিহতের খবরটি এলাকায় ছড়িযে পড়ায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বান্নিঘাট উড়ের ঢিপি নামক স্থানে।
জানাগেছে, বেলাইচন্ডি ইপিজেড ছুটি শেষে পাবর্তীপুর উপজেলার দাগলাগজ্ঞ তাজনগর গ্রামের সুশান্তর পুত্র সুকুমার (২৯) ও জগনাথপুর গ্রামের তছলিমের পুত্র রবিউল ইসলাম (২৬) মটর সাইকেল যোগে বাড়িতে আসার পথে পাথর বোজাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে মটর সাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তারা নিহত হন। পথচারিরা ঘাতক ট্রাকটি আটক করলেও ডাইভার পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন এসে ঘাতক ট্রাকটি আগুন লাগিয়ে দেয়। সংগে সংগে পাবর্তীপুর সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এব্যাপারে পাবর্তীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের সাথে আলাপ হলে তিনি বলেন ঘটনাস্থলে দু’জন মারা গেছে। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি জ্বালিযে দিয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

