বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

রংপুর অফিস

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিহাদ সরকার রানা (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এ কর্মরত ফাতেমা বেগমের কোয়ার্টারে গিয়ে চাঁদা দাবি করেন রানাসহ ৩-৪ জন। পরে চাঁদার টাকা না পেয়ে কোয়াটার ভাঙচুর করেন। এই ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা করা হয়। রোববার দুপুরে মামলা তুলে নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা আশিকুল আরেফিনের অফিস অবরুদ্ধ করেন। পরে পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করে।

বদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, চাঁদাবাজি ও কোয়াটার ভাঙচুর করায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন চাঁদাবাজিসহ নানান অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন