সাঘাটায় দুই ছিনতাইকারী আটক

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

সাঘাটায় দুই ছিনতাইকারী আটক
ছবি: আমার দেশ

গাইবান্ধার সাঘাটায় এক নারীর পথ রোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আটক হুমায়ুন কবীর ও সোহাগ সরকার উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন বুধবার রাত ১০টার দিকে তার আত্মীয়ের বাড়ি আসার সময় সাঘাটা উপজেলার ঘুড়িদহ  ইউনিয়নের ডাকবাংলা মোড় নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের হুমায়ুন কবির ও সোহাগ সরকারসহ কয়েকজন তার পথ রোধ করে। এ সময় তার কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। রিপার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় সাঘাটা থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন