তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূ নিহত

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূ নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম (৪০) ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় সাহেরা বেগম বাড়ির পাশে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, বিষয়টি জানা গেছে এবং নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...