আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার দুপুরে একটি তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, তুলা ব্যবসায়ী মোখলেছুর রহমানের (৫৯) গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তুলার মেশিন, তুলা, লেপ, তোষক, ফার্ণিচার, আসবাবপত্র সহ অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সাভিস ইউনিটের লিডার মোস্তাফিজার রহমান জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তের পর ক্ষয়ক্ষতির তথ্য বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...