রংপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর ও জেলা প্রতিনিধি, লালমনিরহাট

রংপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে গঙ্গাচড়ার মতলব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গংগাচড়া মডেল থানার ওসি আবু হানিফ সরকার জানান, গত ১৮ বছর নভেম্বর তাতীদল গঙ্গাচড়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার উদ্দেশ্যে ওপর হামলা, বিএনপি পার্টি অফিস ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।

ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার লিয়াকত আলী এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...