রংপুর নগরীর দাসপাড়ার রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
রোববার রাতে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামি নমুনা সংগ্রহ করা হবে। এজন্য সোমবার তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে।
তদন্ত কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং নিহতদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি বা তাদের সঙ্গে কোন আলামতের জৈবিক সম্পর্ক ছিল কিনা যাচাই করা হবে।
সনাতন চক্রবর্তী জানান, সিআইডিতে ডিএনএ এর স্যাম্পল দেওয়া হবে।ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে। তবে কখন নিয়ে যাওয়া হবে এ ব্যাপারে তিনি কিছু জানেন নি।সেখানে আধাঘণ্টার কাজ আছে তারপর কালকেই রওনা দেবে।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

