এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আতিক

এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আতিক

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিক মোজাহিদ। দলের অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার রাতে সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই ১০ নেতাকে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।

কমিটিতে, রাজশাহী বিভাগে ইমরান ইমন, সিটেল বিভাগে এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশেকিন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগে নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগে এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগে আতাউল্লাহ, খুলনা বিভাগে ফরিদুল হক ও বরিশাল বিভাগে এডভোকেট মুজাহিদ ইসলাম শাহীন দায়িত্ব পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন