আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: সমাজকল্যাণ মন্ত্রী

আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, ‘আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী খ্রিষ্টানÑএগুলো হচ্ছে ধর্মীয় ও ভৌগোলিক পরিচয়। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশি বললে আমরা সবাইকে বুঝি। আমরা সবাই ঐক্যবদ্ধ। ঐক্য ও শৃঙ্খলার খুবই প্রয়োজন।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ১১টায় উপজেলার তিখুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালখুরিয়া ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো কিছুতে আপস করেন নাই, পালিয়েও যান নাই। এ জন্য তাকে বলা হতো আপসহীন নেত্রী। আপনারা জানেন বিএনপি যা বলে তা করে।’ তিনি বলেন, ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্ব নিজেদের গঠন করতে হবে। ওপর থেকে কোনো কমিটি করে দেওয়া হবে না।

সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমানের( গোর্কি) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ।

শালখুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই সভায় বক্তব্য দেনÑতৃণমূল কর্মী শিলা মনি, মাসুদ রানা, মতিন্দ্র নাথ, শিরিনা খাতুন, ফারুক আহমেদ প্রমুখ।

এরপর মন্ত্রী গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুরে এবং বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর স্কুল মাঠে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন