আমার দেশে সংবাদ প্রকাশের পর আপনের পাশে জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

আমার দেশে সংবাদ প্রকাশের পর আপনের পাশে জেলা প্রশাসক

দৈনিক আমার দেশ- এ সংবাদ প্রকাশের পর এসএসসিতে জেলায় সেরা আপনের পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আপনের হাতে প্রাথমিকভাবে সহায়তার লক্ষে চেক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

গতকাল (২০ জুলাই) দৈনিক আমার দেশ অনলাইনে ‘এসএসসিতে জেলা সেরা হয়েও থমকে আছে আপনের স্বপ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি নজরে এলে আপনের পরিবারের খোঁজ নিয়ে প্রতিবেদকের মাধ্যমে আপনকে সহায়তার প্রতিশ্রুতি কথা জানান কুড়িগ্রাম জেলা প্রশাসক।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, আপনের মতো মেধাবী ও দায়িত্বশীল শিক্ষার্থীরা আমাদের সমাজের আশার আলো। তার উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন