ভূরুঙ্গামারীতে ভারতীয় মালামাল জব্দ

উপজেলা প্রতিনিধি, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারীতে ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেলে ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দ করা এসব মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং বাসমতি চাল।

পুলিশ জানিয়েছে, আজাদ আলী মন্ডল ও চায়না বেগম দম্পতি বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চালের ব্যবসা করে আসছিল।এ চক্রটি সীমান্ত এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রি করতো। দীর্ঘদিন পুলিশের নজরদারির পর শনিবার তাদের আটক করে পুলিশ।

ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মো. মুনতাসির মামুন মুন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ভুরুঙ্গামারী সার্কেলের অধীন থানাগুলোতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...