বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জে যুবকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউপির বাজেডুমরিয়া ধাইজান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হল বাজেডমুরিয়া ধাইজান গ্রামের শুভাস চন্দ্রের ছেলে শ্যামল চন্দ্র (৩৫)।

বিজ্ঞাপন

ইউপি সদস্য আব্দুল কাদের জানান, দুপুরে বাড়ি থেকে বৈদ্যুতিক তার দিয়ে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যায় শ্যামল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক শ্যামলকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহতকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, এখন পর্যন্ত এ রকম কোনো খবর পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...