ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাদের হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ীর নূরজামাল (২৮), একই গ্রামের রাজিব রানা (২২) এবং দক্ষিণপাড়ুয়া গ্রামের মোতালেব হক (২২)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ুপথে ইয়াবা বহন করে নিয়ে আসছিল। রাস্তায় তাদের গতিরোধ করে আটক করা হয়। এ বিষয়ে রাণীশংকৈল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো মাদক নির্মূলে তাদের তৎপরতা আরও জোরদার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

